,

নাসিরনগর-সরাইল সড়কে যানবাহনে গণডাকাতি

dakatiনিজস্ব প্রতিবেদক : সরাইল-নাসিরনগর মহাসড়কে ধরন্তী হাওর এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে পাচঁটায় পুটিয়া-কুন্ডা সেতুর মধ্যতর্বী স্থানে একটি মাইক্রোসহ৭/৮’টি যাত্রীবাহী সিএনজিতে গণডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী সশস্ত্র ডাকাতদল যাত্রীদের কাছ থেকে নগদ টাকা মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল লুটে নেয়। ডাকাতের কবলে পড়া যানবাহনের যাত্রী নাসিরনগর সদরের জসিম চৌধুরী  উপজেলা শিক্ষা অফিসের এমএলএসএস আবদুল জলিল মোল্লা, ও সিএনজি চালক ওবায়েদুল হক জানান,  সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সড়কের কুন্ডা সেতুর পশ্চিম পাশে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল একটি মাইক্রোসহ ৭টি সিএনজি অটোরিকশার গতিরোধ করে গণডাকাতি চালায়। গাড়িগুলো ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় থেকে নাসিরনগর আসার পথে। ডাকাতরা গাড়ির গতিরোধ করে। যাত্রীদের মারধর করে টাকা-পয়সা, মোবাইল ফোনসেট ও নারী যাত্রীদের ব্যবহৃত স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

এসময় ডাকাতের হামলায় নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মানিক মিয়া(৩০)আহত হয়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আশংকাজনক অবস্থায় জেলা সদরের প্রেরণ করা হয়েছে। এসময় সড়কের আশপাশে টহল পুলিশ ছিল না বলেও তারা জানান।  
        
            

    
    

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা