,

এগিয়েও আর্সেনালের হার

49598_sdfক্রীড়া ডেস্ক :ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বশেস দুই ম্যাচেই জয় তুলে নিয়েছিলো আর্সেনাল। তবে রোববার প্রথমে এগিয়েও সোয়ানসির কাছে ২-১ গোলে হেরেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে ৬৩ মিনিটে অ্যালেক্সিস সানচেজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৭৫ মিনিটে গিলফি সিগার্ডসনের গোলে সমতায় ফিরে সোয়ানসি। ২৫ গজ দূর ফ্রি-কিকে গোলটি করেন তিনি। ৩ মিনিট পরই পিছিয়ে পড়ে আর্সেনাল। সোয়ানসির জয় সূচক গোলটি করেন বাফেটিম্বি গোমেস। এ হারে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেলো তারা। ১১ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ১৭। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে সোয়ানসি। লীগে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ২৯। রোববার অপর ম্যাচে সান্ডারল্যান্ড ১-১ গোলে ড্র করেছে এভারটনের সঙ্গে। স্টোক সিটি ২-১ গোলে হারিয়েছে টটেনহ্যামকে। নিউক্যাসল ২-০ গোলে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ব্রমের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ