,

মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন

fredomfiterনিজস্ব প্রতিবেক : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মুন্সেফপাড়ার মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান (৬৮) রবিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে…………….রাজেউন। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, হাবিবুর রহমান প্রয়াত ডাঃ এ রসুল ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান প্রয়াত হুমায়ুন কবীরের ছোট ভাই। সোমবার বাদ জোহর নামাজে জানাজা শেষে কোন প্রকার রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই শেরপুর কবরস্থানে দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার হারুন অর রশিদ জানান, তিনি আমাকে তার নাম সম্বলিত মুক্তিযোদ্ধা গেজেটটি দেখিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম জানান, হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা আমার সাথে যোগাযোগ করেছিল। তাদের বলেছি কাগজপত্র নিয়ে আসতে। পরে আসেননি বলে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া যায়নি।      

 

 

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর