,

আশুগঞ্জের বিদ্যুৎ ও রেল সেতু প্রকল্পের শ্রমিকদের অনিদিষ্টকালের কর্মবিরতি চলছে

kormo birotiনিজস্ব প্রতিবেক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের নির্মানাধীন ৪ প্রকল্প ও দ্বিতীয় রেল সেতু প্রকল্পে কর্মরত শ্রমিকদের নায্য মজুরি দেয়ার দাবিতে বিদ্যুৎ কেন্দ্র, রেল সেতুর নির্মাণ কাজ বন্ধ করে অনিদিষ্টকালের কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ শ্রমিক সংগ্রাম ঐক্য পরিষদের ডাকে এ কর্মবিরতী পালন করছে শ্রমিকরা। সকালে নির্মাণাধীন ৪টি বিদ্যুৎ কেন্দ্র ও দ্বিতীয় রেল সেতু প্রকল্পে নিয়োজিত কয়েক হাজার শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ মিছিল বের করে। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে সমাবেশে সংগঠনের আহবায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব তানসেন মুন্সী, যুগ্ম-সাধারন সম্পাদক আফজাল হোসেন, জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ইদন মিয়া, নৌযান শ্রমিক ফেডারেশনের আশুগঞ্জ সভাপতি হাবিবুল্লাহ বাহার প্রমুখ। বক্তারা জানান, কর্মরত শ্রমিকদের সরকারী শ্রম আইন অনুযায়ী নায্য মজুরি দেয়া না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নূরুল আলম জানান, শ্রমিকার নায্য মজুরী নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে বিষয়টি সুরাহার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান ও শ্রমিকদের সাথে আলোচনা হচ্ছে।   
উল্লেখ্য, দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব উদ্যোগে ১১হাজার ১শ কোটি টাকা ব্যয়ে ১২শ ২৫ মেগাওয়াটের নতুন ৪টি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মান কাজ চলছে। এর মধ্যে ৪শ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প (সাউথ), ৪শ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প (নর্থ), ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প ও ২শ মেগাওয়াট মডিওলার পাওয়ার প্লান্ট রয়েছে। চলতি বছরের শেষ দিকে বড় এ বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। এ ছাড়া আশুগঞ্জের মেঘনা নদীর উপর দ্বিতীয় রেল সেতুর নির্মাণ কাজ চলছে। আর এসব প্রকল্পে কাজ করছে কয়েক হাজার শ্রমিক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ