,

কনকনে শীতে শুটিং করেছি

b286af1ab6764fe6d23abf05d55fb4c3-11বিনোদন প্রতিবেদক :অনেক দিন দেশের বাইরে ছিলেন আপনি। কেমন কাটল?

প্রায় দুই মাস ইংল্যান্ড ও ভারতে কাটিয়েছি। নতুন একটা ছবির কাজ নিয়ে গিয়েছিলাম। ছবির নাম রোমিও ভার্সেস জুলিয়েট। ছবিতে আমার সঙ্গে ছিলেন কলকাতার অভিনেতা অঙ্কুশ। ছবিটি পরিচালনা করছেন অশোক পাতি। দর্শকদের জন্য বলে রাখছি, সবকিছু ঠিকমতো শেষ হলে অনেক ভালো একটা কাজ হবে।

লন্ডনে তো আপনি এবারই প্রথম গেলেন। কেমন লাগল?

আসলেই অনেক সুন্দর! আমি লন্ডনের অনেক জায়গায় গিয়েছি। অনেক বাঙালির সঙ্গে দেখা হয়েছে। তাঁদের ব্যবহারে আমি মুগ্ধ। কিন্তু আমার জন্য কষ্টকর ব্যাপার হলো, লন্ডনে অনেক শীত। কনকনে শীতে ছোটখাটো পোশাক পরে শুটিং করতে হয়েছে। আমাকে ভোর চারটায় উঠতে হতো। তারপর সন্ধ্যা সাতটা পর্যন্ত একটানা শুটিং। তবু খুব একটা খারাপ লাগেনি।

‘অনেক সাধের ময়না’ কেমন চলছে?

মাত্র তো কদিন হলো। দেখা যাক।

আমি সিনেমাটি নিয়ে প্রচণ্ড আশাবাদী! ছবিতে মিলন ভাই অনেক ভালো কাজ করেছেন। আমরা তো ছিলামই।

সামনে কী কী কাজ আসছে?

বেশ কয়েকটা ছবির গান ও অংশবিশেষ বাকি ছিল। সেগুলো শেষ করব। এরপর অনেক দামে কেনা ছবির সেটে ঢুকব।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর