শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যক্ষ একেএম হারুনুর রশীদ নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

pic 1গুরু প্রতীম শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,  কবি, গীতিকার, নাট্যকার ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অধ্যাপক এ. কে. এম. হারুনুর রশীদ এর নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৮ নভেম্বর শনিবার সুলতানপুরস্থ লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একাডেমী মিলনায়তনে অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজলের সভাপতিত্বে সভায় আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীন, শিক্ষকদের মধ্যে রীণা রাণী  দাস, মোঃ মনির হোসেন, স্বস্তিকা রাণী দাস, সুখেন্দু রঞ্জন বণিক, নাজমুল হোসেন, জহিরুল ইসলাম, ওয়াহিদা সরকার, লুৎফা বেগম,ইসরাত জাহান,মাহমুদুল হাসান, সুবল চন্দ্র শঙ্খ নিধি, রোজি আক্তার, মহিদুল ইসলাম, শরীফা বেগম প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন , বহুবিধ প্রতিভার অধিকারী লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমীর অধ্যক্ষ একে এম হারুনুর রশীদ দেশপ্রেমিক নাগরিক গড়তে আমৃত্যু অবদান রেখে গেছে। দেশ মাটি ও মানুষের প্রতি এমন দরদী ব্যক্তিত্ব বিরল, শিক্ষা বিস্তার এবং সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে উনার অবদান অবিস্মরণীয়। প্রত্যন্ত জনপদেও বিচরণ করে বিশেষ করে লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমী স্কুল এন্ড  অধ্যক্ষ হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে তিনি যে অবদান রেখে গেছেন তা এলাকার মানুষ সবসময়ই শ্রদ্ধার সাথে স্মরণ করে। বক্তারা অধ্যক্ষ একে এম হারুনুর রশীদ এর গ্রন্থ সংরক্ষণ, চর্চার উপর গুরুত্বারোপ করে তাঁর স্মৃতি রক্ষায় সকলকে ভ’মিকা রাখার আহবান জানান।
সবশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা এনামুল হক চৌধুরী।