,

সামিরা এখনও জানে না মা ও ভাই বেঁচে নেই

2222222222মায়ের কথা মনে হলেই সামিরা কেঁদে ওঠে। পরক্ষণেই সে খেলায় মেতে ওঠে। স্বজনরা তাকে ঘিরেই বসে আছেন। মা ও ভাই হারানোর কথা এখনও জানানো হয়নি তাকে। তাই তো মাঝেমধ্যে মায়ের সঙ্গে কথা বলার বায়না ধরে সে। আর তখনই অঝুরে কাঁদতে থাকে সামিরার নানা বৃদ্ধ মরম আলী। বিনার বাবার বাড়ির স্বজনদের বুকফাটা চিৎকারে এখনও ভারি হয়ে উঠছে ওই বাড়ির পরিবেশ। মর্মান্তিক এ ঘটনার কোন সান্ত্বনাই খুঁজে পাচ্ছেন না তার স্বজনরা। গতকাল দুপুর সোয়া ১২টায় সৈয়দটুলা গ্রামে মহরম আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, অনেক মানুষের ভিড়েও যেন চারদিকে সুনসান নীরবতা। স্বজন ও পড়শিরা সান্ত্বনা দিচ্ছেন মেয়ে-নাতি হারানো মহরম আলীকে। মেয়ে বিনা ও নাতি সামিরের কথা মনে করে মাঝেমধ্যে দীর্ঘশ্বাস ফেলছিলেন মহরম আলী। তার পাশেই বাকরুদ্ধ হয়ে বসে রয়েছেন ভাই ও ছেলেরা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ার প্রবাসী মিলন মিয়ার স্ত্রী বিনা বেগম গত বৃহস্পতিবার সকালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। এর আগে সে এক বছরের শিশুপুত্র সামিরকে হত্যা করেন। তবে সাত বছরের কন্যা সামিরাকে হত্যা চেষ্টায় ব্যর্থ হয় সে। বৃহস্পতিবার রাতে বিনা বেগম ও তার ছেলে সামিরের লাশ দাফন করা হয় বাবার বাড়ি উপজেলার সৈয়দটুলা গ্রামের পারিবারিক কবরস্থানে। বাবার বাড়িতেই এমন ঘটনা ঘটায় বিনা বেগম। এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিনা বেগমের পিতা মহরম আলী বাদী হয়ে সরাইল থানায় মামলা করেছেন। আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে বিনা বেগমের দেবর ছোটন মিয়াকে আসামি করা হয়েছে ওই মামলায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে থানায় মামলা হয়েছে। মামলার আসামি ছোটন মিয়াকে গ্রেপ্তারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর