,

সোবার্স–বোথামের পাশে সাকিব

sakib-6স্যার গ্যারি সোবার্স। স্যার ইয়ান বোথাম। নামগুলো শুনলেই সম্ভ্রম জাগে। শ্রদ্ধায় নুয়ে আসে মাথা। এঁদের সঙ্গে জ্যাক ক্যালিসের নামটাও যুক্ত করুন। ঠিক অলরাউন্ডার হলেও মুশতাক মোহাম্মদেরও আলাদা আসন আছে ক্রিকেট ইতিহাসে। এই কিংবদন্তিদের একটি অর্জনের পাশে নাম লেখালেন বাংলাদেশের সাকিব আল হাসান। একই টেস্টে ইনিংসে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে মাত্র ২২ জনের। তালিকাটা আরও সংক্ষেপ হয়ে আসে যখন এই কৃতিত্ব একাধিকবার করে দেখানোদের নাম খুঁজবেন।
সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট একাধিকবার নেওয়ার কৃতিত্ব এর আগে ছিল মাত্র চারজনের। সোবার্স, মুশতাক, বোথাম ও ক্যালিসের। আজ এই সংক্ষিপ্ত তালিকায় ঢুকে পড়লেন সাকিব। এর আগে ২০১১ সালের ডিসেম্বরে মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১৪৪ রান করার পাশাপাশি ৮২ রানে ৬ উইকেটও নিয়েছিলেন। চলতি খুলনা টেস্টে ব্যাট হাতে ১৩৭ রান করা সাকিব বল হাতে ৮০ রানে নিলেন পাঁচ উইকেট।
সাকিবের মতো সোবার্স, মুশতাক ও ক্যালিসও এই কৃতিত্ব দুবার করে দেখিয়েছেন। তবে এই জায়গায় সবাইকে ছাপিয়ে গেছেন বোথাম। সেঞ্চুরির পাশাপাশি ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব বোথাম করে দিয়েছেন পাঁচবার!
এমনিতে আরও একটি বড় অর্জন এই টেস্টেই সঙ্গী হয়েছে সাকিবের। ১০ বা তার বেশিবার পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি কমপক্ষে তিনটি সেঞ্চুরি করা ইতিহাসের মাত্র অষ্টম ক্রিকেটার সাকিব। আগের সাতজন—রিচি বেনো, ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব, ওয়াসিম আকরাম, ক্রিস কেয়ার্নস ও ড্যানিয়েল ভেট্টোরি। তবে এত ‘ভিড়ে’র মধ্যে সাকিব থাকতে চাইবেন না নিশ্চয়ই। তিনি এমন কিছু করতে চান, যেটা শুধু থাকবে তাঁর নামের পাশে। কে জানে, বোথামের রেকর্ডটাও তিনি নিজের করে চাইবেন কি না!
সেঞ্চুরি ও পাঁচ উইকেট একাধিকবার নেওয়ার এই তালিকার বাকিরা এরই মধ্যে খেলা ছেড়েছেন। সাকিবের সামনে এখনো লম্বা ক্যারিয়ার পড়ে আছে। কে বলতে পারে, বোথামের এই অর্জনটাও একদিন সাকিবের হবে না!

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা