বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোন পথে খুলনা টেস্ট?

bd zimনিষ্প্রাণ অমীমাংসা নাকি রুদ্ধশ্বাস ফল, কী অপেক্ষা করছে খুলনায়? জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের ২৬৬ রানের ব্যবধান কী যথেষ্ট? কাল পঞ্চম দিন সকালে এর সঙ্গে আর কত যোগ করলে জিম্বাবুয়ের দিকে সত্যিকারের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে মুশফিক-বাহিনী? ব্যবধান যা-ই হোক, এই উইকেটে জিম্বাবুয়েকে অল আউট করার যথেষ্ট সময় কি পাবে বাংলাদেশ? জিম্বাবুয়ের সামনেই বা এই টেস্ট জয়ের সম্ভাবনা কতটুকু! আজ চতুর্থ দিন শেষে এ প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। স্কোরবোর্ডে আর কত রান উঠলে এই টেস্টে নিজেদের নিরাপদ ভাবতে পারে বাংলাদেশ—সব প্রশ্ন ছাপিয়ে এই জিজ্ঞাসাটাও কিন্তু গুরুত্ব বহন করছে যথেষ্টই।
দিন শেষে ৬৩ রানে অপরাজিত মাহমুদউল্লাহ। মুমিনুল করে গেছেন ৫৪। এই দুই ব্যাটসম্যানের কল্যাণেই জিম্বাবুয়ের সঙ্গে ব্যবধানটা ২৬৬–তে দাঁড়িয়েছে। ৫ উইকেটে ২০১ রান নিয়ে ​স্বস্তিতেই দিনটা শেষ করেছে বাংলাদেশ। ৪৮ রানে ৪ উইকেট নেওয়া ম্যালকম ওয়ালার যে প্রায় কাঁপিয়েই দিয়েছিলেন মুশফিকের দলকে। এর মধ্যে পরপর দুই বলে সাকিব আর মুশফিকের নিজের ফেরাটা এসেছিল বেশ বড় ধাক্কা হয়েই। ১৪৫ রানে ৫ উইকেট হারানোর পর পথ ভয় তাড়িয়েছে মাহমুদউল্লাহ-শুভাগতর অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি।
দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল, শামসুর রহমান নিজেদের ইনিংসের শুরুটা করেছিলেন, কিন্তু শেষটা করতে পারেননি। মাহমুদউল্লাহর সঙ্গী হয়ে দিন শেষে ২৩ রানে অপরাজিত সিরিজে ব্যাট হাতে এখনো পর্যন্ত আলো জ্বালাতে না পারা শুভাগত হোম।
চতুর্থ দিন শেষে পুরো পরিস্থিতি বিচারে দ্রুত সিদ্ধান্তই নিতে হবে মুশফিককে। কাল সকালে কতক্ষণ স্থায়ী হবে বাংলাদেশের ব্যাটিং? তিনি কী মাহমুদউল্লাহ ও শুভাগত হোমকে বলবেন রানের চাকা দ্রুত ঘোরাতে? শেষ দিনে, চতুর্থ ইনিংসে ৩২০-৩২৫ তো নিরাপদ ব্যবধান হওয়া উচিত বাংলাদেশের জন্য।
এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে যেকোনো দিকেই হেলে পড়তে পারে খুলনা টেস্ট। এই টেস্ট বাংলাদেশ জিতে গেলে তা হবে এক দারুণ ব্যাপার। তবে সে ক্ষেত্রে উইকেট বাংলাদেশের স্পিনারদের সহায়তা করবে কি না, তার ওপর নির্ভর করছে অনেক কিছু। তবে অফস্পিনার ম্যালকম ওয়ালারা যেভাবে টার্ন আর বাউন্স আদায় করে নিলেন, তাতে গোল্ডেন ডাকের শিকার হয়েও মুশফিক একই সঙ্গে খুশিও হতে পারেন। স্পিন–বিষেই তো শেষ দিনে নীল করতে হবে জিম্বাবুয়েকে। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ৮ উইকেটও তুলে নিয়েছেন স্পিনাররাই।
তবে জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরাও নিশ্চয়ই প্রতিরোধ গড়ে চাইবেন। বিশেষ করে প্রথম ইনিংসে হ্যামিল্টন মাসাকাদজা ও রেগিস চাকাভার দারুণ দুটি ইনিংসের পর তাঁদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলাটা অন্যায়ই। ব্রেন্ডন টেলর কিন্তু এখনো নিজের সেরা খেলাটা খেলতে পারেননি। সে ক্ষেত্রে কাল সকালে দ্রুত ইনিংস ঘোষণার বিলাসিতায় মুশফিক যাবেন কি না, সেটাও প্রশ্ন। তবে এ নিয়ে কোনো প্রশ্ন নেই, শেষ দিনে অপেক্ষা করছে দারুণ এক রোমাঞ্চ!

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা