,

টানা ৮ বছর ধরে নিজের বোনকে ধর্ষণ করার অপরাধে গ্রেফতার গুরগাঁওয়ের এক ডাক্তার

rape_17

গুরগাঁওয়ে নিজের সহোদরাকে টানা ৮ বছর ধরে ধর্ষণ করার অভিযোগে ১৪ দিনের জেল হেফাজত হল ৩৩ বছরের এক ডাক্তারের।

গত সপ্তাহের শনিবার গ্রেফতার করা হয় ওই ডাক্তারকে। মেয়েটি যখন ক্লাস টুয়েলভে পড়ত তখন থেকে দাদার পাশবিক অত্যাচারের শিকার হয়েছে সে। নিগৃহীতা তরুণীর বয়স এখন ২৭ বছর।

মানেসরের পুলিস স্টেশনে গত শনিবার দাদার নামে অভিযোগ দায়ের করেন নিগৃহীতা। পুলিসকে তিনি জানিয়েছেন এত বছর চরম আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন তিনি। এই ঘটনা জানাজানি হয়ে গেলে যে সামাজিক লাঞ্ছনার সামনে তাকে পড়তে হত সেই ভয়েই এতদিন তিনি চুপ করেছিলেন বলে দাবি করেছেন ওই তরুণী।

অভিযুক্ত ডাক্তার তার বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তান। আরও চার বোন রয়েছে তার। সে নিজেও বিবাহিত।

নিগৃহীতা জানিয়েছেন ২০০৫ সালে প্রথম তাঁর দাদা তাঁকে ধর্ষণ করে। এরপর তিনি তাঁর এক দিদির বাড়িতে চলে যান। কিন্তু দিদির বাড়ি থেকে প্রত্যেকবার বাড়ি ফিরে দাদার কাছে ধর্ষিত হতে হয়েছে তাঁকে।

-জি নিউজ

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর