,

ডিজিটাল ছবিতে ববিতার অনীহা

bdecfde4f78e5e8dc78420de293894cd-Bobita-1বিনোদন প্রতিবেদক :ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবির প্রতি অনীহা প্রকাশ করেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী ববিতা। আর এ কারণে কিছুদিন আগে একসঙ্গে পাঁচটি ছবির কাজ ছেড়ে দিয়েছেন তিনি। আজ রোববার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ঘটনা সত্যি। মাঝে আমি ডিজিটাল ফরম্যাটের পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েও সেগুলোর কাজ ছেড়ে দিয়েছি। ছবিগুলোর সাইনিং মানিও সবাইকে ফেরত দিয়ে দিয়েছি।’

ডিজিটাল ফরম্যাটে নির্মিত চার-পাঁচটি ছবিতে কাজ করেছেন ববিতা। এর পরও কেন এই প্রযুক্তিতে নির্মিত ছবির প্রতি অনীহা—জানতে চাইলে ববিতা বলেন, ‘ডিজিটাল ফরম্যাটে ছবি নির্মাণের হিড়িক শুরু হওয়ার পর আমি নিজেও না বুঝে চার-পাঁচটি কাজ করেছি। কোনোটির অভিজ্ঞতা আমার জন্য সুখকর ছিল না। হয়তো ওই সব নির্মাতা তাঁদের কাজ দিয়ে আমাকে মুগ্ধ করতে পারেননি। ১৩ বছর বয়স থেকে, বলতে পারেন পুতুল খেলার বয়সে আমি চলচ্চিত্রে অভিনয় শুরু করি। সে সময় আমাদের কাজের ধরন ছিল একেবারেই অন্য রকম। এখন সেই চিত্র একেবারে ভিন্ন। সত্যি কথা বলতে, ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবিতে অভিনয় করে আমি কোনো আনন্দ পাইনি। এসব ছবিকে আমার না মনে হয় নাটক, না টেলিফিল্ম, না সিনেমা। কোন নামে যে এসব ছবিকে সংজ্ঞায়িত করব, তাও ভেবে পাই না। এটাও বলা যেতে পারে, ডিজিটাল ছবির সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না।’

বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারাই কিন্তু এখন ডিজিটাল ফরম্যাটে ছবি নির্মাণ করছেন। বাংলাদেশেও বেশ কিছুদিন ধরেই এই প্রযুক্তিতে ছবি নির্মিত হচ্ছে। এ ধরনের ছবি নিয়ে কেন এত অনীহা—এমন প্রশ্নে ববিতা বলেন, ‘তা ঠিক আছে। কিন্তু আমাদের দেশে ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবিগুলো এখনো পরিপূর্ণভাবে ছবি হয়ে ওঠেনি। এর জন্য দরকার নির্মাতাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ। একটা প্রযুক্তি এসেছে, তাই বলে বুঝে না বুঝে কাজ করব তা তো হয় না।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ