বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার দেশ এনটিভি আরটিভি সরকারি নাশকতার শিকার : বিএনপি

fakrol razviডেস্ক রির্পোট : আমার দেশ পত্রিকা, এনটিভি ও আরটিভি সরকারি নাশকতার শিকার  বলে অভিযোগ করেছে বিএনপি।দলের যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে আমার দেশ কার্যালয়ে অগ্নিকাণ্ড সরকারের গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে অভিযোগ করেছেন।
 
তিনি বলেন, সরকারের অ্যাজেন্টরাই অত্যন্ত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। সরকার বিরোধী দল ধ্বংসের যে পায়তারা করছে আমার দেশে আগুন সে পরিকল্পনারই অংশ।
 
নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
 
রিজভী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন রিজভী।
 
এদিকে এক বিবৃতিতে বিএসইসি ভবনের অগ্নিকাণ্ডকে সুপরিকল্পিত নাশকতা বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
তিনি বলেন, বিএসইসি ভবনস্থ দৈনিক আমার দেশ পত্রিকা এবং এনটিভি ও আরটিভি বহুদিন থেকেই বর্তমান অবৈধ ভোটারবিহীন সরকারের চক্ষুশুল হয়ে পড়েছিল। এনটিভি কয়েকবারই অগ্নিকাণ্ডের শিকার হলো। সরকার আমার দেশ পত্রিকাটিকে কোনোভাবেই সহ্য করতে পারতো না। তাই সম্পাদককে কারারুদ্ধ করে পত্রিকাটিকে বন্ধ করেও সরকার ক্রদ্ধুু প্রতিহিংসা প্রশমিত করতে পারছে না। তাই মাহমুদুর রহমানকে মানসিক ও অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্যই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।
 
তিনি বলেন, সরকার কোনো প্রতিষ্ঠানকে বিরোধী মনে করলেই সেটিকে ধ্বংস করার জন্য তৎপর থাকে। এ কারণেই আমার দেশ পত্রিকা ও এনটিভি, আরটিভি নিশ্চিতভাবেই সরকারি নাশকতার শিকার। কারণ এই গণমাধ্যমগুলো নাগরিক স্বাধীনতার কথা বলে, জনগণের গণতান্ত্রিক অধিকারের কথা বলে।
 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

dailynayadiganta.com

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা