,

বিজয়নগরে জাতীয় গ্রীড লাইন থেকে তেল চুরির মামলার আসামী গ্রেফতার

arrestপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় গ্রীড লাইন থেকে তেল চুরির মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত বৃহষ্পতিবার রাত প্রায় ৮টার দিকে উপজেলার আমতলী বাজার থেকে আনু মিয়া (৪৫) কে গ্রেফতার করে। সে উপজেলার বুধন্তি ইউনিয়নের আলীনগর গ্রামের আবু লাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আনু মিয়া দীর্ঘ দিন ধরে জাতীয় গ্রীড লাইন থেকে সিন্ডিকেটের মাধ্যমে তেল চুরি করে আসছিল। এ ঘটনায় ২০১০ সালে তার নাম উল্লেখ্য করে একটি মামলা দায়ের হয়। এর পর থেকে সে পলাতক ছিল। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ