,

৯০ বছর পর সেই তালিকায় ইউনিস

younus kদারুণ সময় পার করছেন পাকিস্তানের তারকা খেলোয়াড় ইউনিস খান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তার ব্যাট হাসছে। দুবাই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার পর আবুধাবি টেস্টের প্রথম ইনিংসেও ইউনিস তুলে নেন সেঞ্চুরি।

এদিকে টেস্টে টানা তিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে কয়েকটি রেকর্ড গড়েন পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ইউনিস খান। ৯০ বছর পর কোনো খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন টেস্ট সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন এই পাঠান।

১৯২৪-২৫ মৌসুমে ইংলিশ ব্যাটসম্যান হার্বার্ট সাটক্লিফ অস্ট্র্রেলিয়ার বিপক্ষে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। ৯০ বছর পর সেই তালিকায় নাম লিখালেন পাক তারকা ইউনিস।

এছাড়া চতুর্থ পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ইউনিস খান টেস্টে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। তার আগে তিন পাক তারকা জহির আব্বাস (১৯৮৩), মুদাসসর নজর (১৯৮৩) ও মোহাম্মদ ইউসুফ (২০০৬) এই তালিকায় নাম লিখিয়েছিলেন।  -ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা