,

কসবায় নবজাতকের লাশ উদ্ধার

L Lasকসবা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ-কোল্লাপাথর সড়কের বিনাউটি ইউনিয়নের খিদিরপুর পাকা সড়ক সংলগ্ন ধানের জমি থেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে অজ্ঞাত এক নবজাতক মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে; পাকা সড়ক সংলগ্ন ধানের জমিতে নবজাতকের লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশটির ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। বেওয়ারিশ লাশ আঞ্জুমান মফিদুল ইসলামে প্রেরণ করা হবে।
    কসবা থানার উপ-পরিদর্শক অঞ্জন কুমার নাহা বলেন; নবজাতক মেয়েটি ১দিন বয়সী। কাগজের প্যাকেটে নীল কাপড়ে মুড়ানো নবজাতকের লাশটি ধানের জমি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ