শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার দাঙ্গাবাজদের স্বাধীন ভূখন্ড

1111111111আমিরজাদা চৌধুরী: একদিন-দুদিন নয়। মাস ঘুরিয়ে বছর। ভয় আর আতঙ্কের প্রতিদিন। স্বাভাবিক জীবনযাত্রা নেই। হাটবাজার বন্ধ,স্কুল বন্ধ। চাষাবাদ নেই। বিরাণ ফসলী জমি। দফায় দফায় সংঘর্ষে রক্তক্ষয়,যখন-তখন বাড়িঘর ভাঙ্গচুর,লুটপাট,আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনা রোজকার চিত্র। প্রশাসনের ঢিলেঢালা এ্যাকশনের সুযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কয়েকটি গ্রাম পরিণত হয়েছে এখন দাঙ্গাবাজদের স্বাধীন এক ভূ-খন্ডে।

গ্রামে টিকতে না পেরে অনেকে আশ্রয় নিয়েছেন অন্যত্র। সম্ভ্রম বাচাতে মেয়ে-ছেলেদের পাঠিয়ে দিয়েছেন দূরে আত্বীয়-স্বজনের বাড়িতে। রোববার সর্বশেষ এই এলাকার দাঙ্গাবাজরা মুখোমুখি হয়। এদিন আহত হয় ৫০ জন। বাড়িঘর ভাুঙ্গচুর আর লুটপাট হয় বেশ কয়েকটি। বন্ধ হয়ে যায় এলাকার বাজার আর সব শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থা চলছে গত প্রায় এক বছর ধরে। এই সময়ে অসংখ্যবার সংঘর্ষে লাশ পড়েছে ৩টি। আহত হয়েছে শত শত মানুষ। গ্রাম কটি’র প্রায় সব বাড়িঘর ভাঙ্গচুর আর লুটপাটের শিকার হয়েছে। লুট হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। কিন্তু পুলিশ প্রশাসন এই দাঙ্গাবাজদের টলাতে পারেনি।

এমনি অবস্থায় স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়রের নেতৃত্বে একটি  ও সদর উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আরেকটি দল দাঙ্গাবাজ নিয়ন্ত্রিত গ্রামগুলো পরিদর্শন করেন। এরপর দু-দিন না পেরুতেই আবার মুখোমুখি হয় দাঙ্গাবাজরা। সদর উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম বলেন যা দেখেছি ‘ভয়াবহ’। ব্যাপক ঘরবাড়ি ক্ষতির শিকার। খুনের নেশায় মত্ত দাঙ্গাবাজরা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ ,শিলাউর ,বিরামপুর ও ঈশাননগর এবং রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রাম। গত বছরের(২০১৩ সালে) এই সময়েই দুগাঙ্গীর বিলে খাল কাটা নিয়ে বিরোধের সূচনা হয়। এর জের ধরে প্রথমে খুন হন জমসিদ মিয়া।এরপর আবু সায়ীদ ও ধন মিয়া। এ দু’জন মহসীন গ্রুপের। আর জমসিদ আবুল খায়ের মেম্বারের পক্ষের ।

সরজমিন খোজ খবর নেয়ার সময় জানা যায়, শিলাউর গ্রামের খায়ের মেম্বার আর হাবলা উচ্চ গ্রামের মহসিনের বিরোধে ঘটে সিরিজ খুনের ঘটনা। তাদের নিজেদের দু-গ্রামের গন্ডি পেড়িয়ে বিরোধ ছড়িয়ে পড়ে অন্য গ্রামগুলোতেও। আর এতে অশান্তির এক জনপদ হয়ে উঠেছে এই গ্রামগুলো। রোববার সরজমিনে সেন্দ গ্রামে গেলে দমবন্ধ অবস্থা থেকে নিস্কৃতির আবেদন জানান অনেক মানুষ। গত এক বছর ধরে এই দাবীই জানাচ্ছেন তারা। বলেন সংঘর্ষের খবর পেলে পুলিশ আসে। সংঘর্ষ থামিয়ে আবার চলে যায়। যাদের কে পায় ধরে নিয়ে যায়। কিন্তু তাদের বেশীরভাগই থাকে নিরীহ। আসল হোতারা রয়েছে পুরোপুরি ধরাছোয়ার বাইরে।

রোববার সংঘর্ষ থামিয়ে পুলিশ সেন্দ বাজার থেকে ২ জনকে ধরে নিয়ে আসে। যারা সংঘর্ষে জড়িত ছিলোনা বলেই জানাচ্ছিলেন গ্রামবাসী। গ্রামের ভেতরে ডুকে দেখা যায় দাঙ্গাবাজরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছে। হাতে বল্লম,রাম দা। পুলিশের অবস্থান ছিলো বাজারে। এসব গ্রামের লোকজন জানান, ভেতরের অবস্থা ভয়াবহ। বাড়িতে থাকার জন্যে দাঙ্গাবাজ নেতাদের নিয়মিত চাদা দিতে হয়। জমি চাষ করলে টাকা দিতে হয়। মামলা মোকদ্দমার খরচের জন্যে মোটা অংকের টাকা চাদা দিতে হয়। এমনকি ঘরবাড়ি,গবাদিপশু রক্ষায়ও দাঙ্গাবাজ নেতাদের টাকা দিতে হয়। আর এসব টাকায় ফুলে-ফুপে উঠছে দাঙ্গাবাজদের সম্পদ।এই টাকার ভাগ পাচ্ছে থানা পুলিশও।

তাদের প্রশ্ন তা না হলে দাঙ্গাবাজ  নেতারা ধরা পড়বেনা কেন। সেন্দ গ্রামের কালীবাড়ির পাশেই বাড়ি নারায়ন সরকারের। ক্ষোভ নিয়েই বললেন, দেশ স্বাধীন হয়েছে ৯ মাসে। কিন্তু  আমাদের এলাকার ঘটনার মীমাংসা হচ্ছেনা এক বছরেও।একি কারবার তা বুঝতে পারছিনা। রোববার সকাল ৭ টায় সেন্দ বাজার যখন ভরপুর তখনই দাঙ্গাবাজরা নেমে পড়ে। মুহুর্তেই বন্ধ হয়ে যায় বাজারের কয়েক’শ দোকানপাট। বন্ধ হয়ে যায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ গ্রামের ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ২২’শর ওপরে। গ্রামে ডুকে দেখা গেছে অনেক ঘরবাড়িতে হামলার চিহ্ন। কোনটির দরজা-জানালা, বেড়া একেবারেই নেই। নেই ঘরের কোন জিনিসপত্র।

এই অবস্থা হাবলাউচ্চ ও শিলাউর গ্রামের প্রতিটি বাড়ির। নাম প্রকাশে অনিচ্ছুক সেন্দ গ্রামের এক বাসিন্দা অবস্থার বর্ননা দিতে গিয়ে নিজের ঘর থেকে এক পৃষ্টার হাতে লিখা একটি অভিযোগ নিয়ে আসেন।তা দেখিয়ে বলেন এটি শহরে গিয়ে কম্পিউটার টাইপ করবো বলে লিখে রেখেছি। আইনমন্ত্রী এবং আমাদের এলাকার সংসদ সদসস্যের কাছে দেব। তার দরখাস্তের বিষয় সুষ্টু জীবনযাপন ও মানবাধিকার রক্ষার ব্যবস্থা করা। তিনি বলেন চোখের সামনেই দু-পক্ষের রনপ্রস্তুতি দেখি প্রতিদিন। এরপর এরওর কাছে ফোন করে বলি পুলিশ পাঠাতে।

তিনি জানান এই অবস্থা দেখে ভয়ে অনেকে গ্রাম ছেড়ে চলে গেছেন। বলেন আমরা অসহায়। চোখে চেয়ে চেয়ে শুধু দেখি। কিন্তু ভয়ে মুখ খোলার সাহস পাইনা। ঝড়না বেগম গ্রাম পুলিশের সদস্য। সেন্দ বাজারে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছিলেন তিনি। ঝড়না বলেন আমরা কোন ঝগড়াতে নেই। তারপরও আমাদের শান্তি নেই। এই গ্রামেরই আলী আজম নামের এক বৃদ্ধ জানান, তার ২২ কানি আয়তনের পুকুরের সব মাছ লুট হয়ে গেছে। মিষ্টির দোকান লুট হয়েছে। আরেকজন আলী নেওয়াজ। বসতভিটার ঘরটি দেখিয়ে বলেন এই ঘরটি রক্ষার জন্যে ১ লাখ টাকা চাদা দিয়েছিলেন। কিন্তু রোববারের ঘটনার দিন সেটি আর রক্ষে পায়নি। পাচঁ গ্রামের হাজারো মানুষের মুখে যেন একই অভিযোগ।

222222222222233333333333333