,

এক দিনে আয় ৪৫ কোটি রুপি!

98f0239b7a10b3c24cba1f28c0e5469b-Happy-New-Year2tttবিনোদন প্রতিবেদক :বছরের অন্যতম আলোচিত ছবি হ্যাপি নিউ ইয়ার মুক্তি পেয়েছে ২৪ অক্টোবর শুক্রবার। মুক্তির আগেই ব্যাপক সাড়া ফেলে ফারাহ খান পরিচালিত শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন জুটির হ্যাপি নিউ ইয়ার। মুক্তির পরেও বক্স অফিসে ধুন্ধুমার কাণ্ড ঘটিয়েছে ছবিটি। প্রথম দিনেই ৪৫ কোটি রুপি জমা পড়েছে ছবিটির ঝুলিতে। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে মুক্তির প্রথম দিনে এটিই সর্বোচ্চ আয়ের রেকর্ড।

মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়ল হ্যাপি নিউ ইয়ার

দিওয়ালি উৎসবে ভারতের প্রায় পাঁচ হাজার প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় হ্যাপি নিউ ইয়ার মুক্তি দেওয়া হয়। মুক্তির পরপরই ছবিটি দেখার জন্য প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েন দর্শকেরা। মুক্তির প্রথম দিনে বেশির ভাগ প্রেক্ষাগৃহই ছিল দর্শকে পরিপূর্ণ। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ।

শাহরুখকে ছাড়াই ‘হ্যাপি নিউ ইয়ার’!

এক দিনে সব মিলিয়ে ৪৪.৯৭ কোটি রুপি আয় করেছে হ্যাপি নিউ ইয়ার। ছবিটির হিন্দি, তেলেগু ও তামিল সংস্করণ আয় করেছে যথাক্রমে ৪২.৬২ কোটি রুপি, ১.৪৩ কোটি রুপি এবং ৯২ লাখ রুপি। ধারণা করা হচ্ছে, তিন দিনের মধ্যেই ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে শাহরুখ-দীপিকার নতুন এ ছবিটি। এর আগে গত বছর শাহরুখ-দীপিকা জুটির চেন্নাই এক্সপ্রেস মুক্তির মাত্র চার দিনের মাথায় ১০০ কোটি রুপি আয় করে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে দ্রুততম সময়ে এই বিপুল পরিমাণ আয়ের রেকর্ড গড়েছিল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ