,

প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ১০৯/৩

muminul-26ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৩ উইকেটের বিনিময়ে ১০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের করা ২৪০ রানের জবাবে শনিবার প্রথম দিন শেষে বাংলাদেশ ২৭ রান তুলে নেয় ১ উইকেট হারিয়ে। দলীয় ১০ রানে পানিয়াঙ্গারার লাফিয়ে ওঠা বলে স্লিপে ক্যাচ দেন তামিম (৫)।

২১৩ রানে পিছিয়ে থেকে রোববার ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। শামসুর রহমান শুভ ৮ ও মুমিনুল হক ১৪ রানে দিন শুরু করেন।

তবে স্কোরবোর্ডে ২ রান যোগ করতেই সাজঘরে ফিরেছেন শামসুর রহমান। পানিয়াঙ্গারার বলে লং অনে চিগাম্বুরার তালুবন্দি হন তিনি। ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯ রান। মুমিনুলের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলকে টেনে তুলছেন তারা।

জিম্বাবুয়ে বোলারদের শাসন করে ফিফটি তুলে নেন মুমিনুল (৫৩)। এরপর রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। মুমিনুলের স্থলাভিষিক্ত হয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

লাঞ্চের বিরতির আগে সাকিবের ব্যাট থেকে আসে ১ রান। অপর প্রান্তে থাকা মাহমুদউল্লাহ করেছেন ৩৭ রান।

এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে সাকিব আল হাসানের ঘূর্ণি বোলিংয়ে ২৪০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সাকিব একাই নেন ৬ উইকেট। তরুণ তুর্কী জুবায়ের হোসেন লিখন নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন শাহাদাত হোসেন রাজীব ও তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার সিকান্দার রাজা।

উল্লেখ্য, এই ম্যাচ দিয়ে অভিষেক হয় লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার ১৯ বছর বয়সি এই তরুণ।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, শামসুর রহমান শুভ, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, শাহাদাত হোসেন, আল-আমিন হোসেন।

জিম্বাবুয়ে দল : ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), ভুসিমুজি সিবান্দা, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, এলটন চিগুম্বুরা, ক্রেগ আরভিন, তাফাজওয়া কামুঙ্গোজি, হ্যামিল্টন মাসাকাদজা, জন নিয়ম্বু, তিনাশে পানিয়াঙ্গারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ