,

জাতিসংঘ সাধারণ পরিষদে ‘পরিদর্শক মর্যাদা’ পেলো ডি-৮

47417_UN

ডেস্ক রির্পোট:বাংলাদেশ সহ ডি-৮ ভুক্ত রাষ্ট্রগুলোকে জাতিসংঘ সাধারণ পরিষদে ‘পরিদর্শক মর্যাদা’ দেয়া হয়েছে। ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন (ওইসি)-এর বাকি রাষ্ট্রগুলো হলো, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। এ খবর দিয়েছে দ্য নেশন। এতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান ৬৯ তম সেশনে ডি-৮ এর বর্তমান সভাপতিত্বকারী রাষ্ট্র হিসেবে প্রস্তাবটি উত্থাপন করে পাকিস্তান। ২৩ শে অক্টোবর প্রস্তাবটি গৃহিত হয়। জাতিসংঘে উন্নয়নশীল-৮ টি রাষ্ট্রের ‘পরিদর্শক মর্যাদা’ চাওয়ার বিষয়টি ডি-৮ কমিশনের বৈঠকগুলোতে সিদ্ধান্ত হয়েছিল। জাতিসংঘে প্রস্তাবটি পাস হওয়ার পর ২৫শে সেপ্টেম্বর সাধারন পরিষদ সেশনের পাশাপাশি ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হন। বৈঠকের সভাপতিত্ব করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। পরিদর্শক মর্যাদা পাওয়ার ফলে গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ পাবে ডি-৮। উন্নয়নশীল ৮ টি রাষ্ট্রের সমন্বয়ে ডি-৮ প্রতিষ্ঠা হয় ১৯৯৭ সালে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ