,

মীরাক্কেলের ৩ জনকে নিয়ে ইমন-আঁচলের ‘স্বপ্ন যে তুই’

47310_e33

স্টাফ রিপোর্টার:কলকাতার জি-বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিক্স’-এর চ্যাম্পিয়ন বাংলাদেশী আবু হেনা রনি ও অন্যতম সেরা দু’জন সজল ও জামিল আহমেদকে নিয়ে নতুন জুটি ইমন ও আঁচল এবার দর্শকদের সামনে আসছেন ‘স্বপ্ন যে তুই’ নিয়ে। নতুন পরিচালক মনিরুল ইসলাম সোহেল পরিচালিত রোমান্টিক এ ছবিটি আগামী ২১শে নভেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে। ছবির প্রযোজনা সংস্থা ইস্টার্ন মোশন পিকচার্স এ বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে ‘স্বপ্ন যে তুই’ বিনা কর্তনে চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করেছে। নতুন পরিচালক মনিরুল ইসলাম সোহেল অত্যন্তযত্নসহকারে ছবিটি নির্মাণ করেছেন বলে জানিয়েছেন। এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সুদর্শন নায়ক ইমন ও আলোচিত নায়িকা আঁচল। এদের সঙ্গে মীরাক্কেল-এর তিনজন ছাড়া আরও রয়েছেন আদনান, আফ্রি, সাদেক বাচ্চু, রেবেকা, সুব্রত, ববি ও কাজী হায়াৎ। চিত্রগ্রহণে এসএম আজাহার, সংগীত শওকত আলী ইমন, আবিদ রনি, শিহাব, রিপন ও মুম্বইর আকাশ। সম্পাদনা তৌহিদ হোসেন চৌধুরী। নৃত্যে মাসুম বাবুল, হাবিব, 
সাইফ খান ও জাকির। অ্যাকশন ডি এইচ চুন্নু। পরিচালক মনিরুল ইসলাম সোহেল বলেন, ‘স্বপ্ন যে তুই’ আমার স্বপ্নের ছবি। অনেক যত্ন করে গল্প নিয়ে দর্শকদের মনোরঞ্জনের জন্য ছবিটি নির্মাণ করেছি। আমার বিশ্বাস ছবিটি সব শ্রেণীর দর্শকের ভাল লাগবে। 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য