,

যুবদল সভাপতি সহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আটক

BNP main logo 1বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালও রয়েছে আটকদের মাঝে। আলালের মোহাম্মপুরের বাসা থেকে শনিবার সকাল সাড়ে দশটায় তাদেরকে আটক করা হয়।

গোপন খবর পেয়ে রাজধানীর লালমাটিয়ায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের বাড়িতে অভিযান চালিয়ে ব্যাপক ধর-পাকড় চালিয়েছে পুলিশ। বিএনপি সূত্র জানিয়েছে আলালসহ বিএনপির ৮০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবারের হরতালকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল আলালের বাসায়। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০-৬০ জন নেতাকর্মী সহ আলালকে আটক করা হয়েছে।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার অভিযোগ করে বলেন যুবদলের নেতাকর্মীরা আলালের মোহাম্মদপুরের বাসায় দেখা করতে গেলে সেখান থেকে পুলিশ ৮০ জন নেতাকর্মীকে আটক করেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা