,

নবীনগরের মাটিতে গোলাম আজমকে কবর দেওয়া যাবে না।

gulam azamআবু কামাল খন্দকার : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানবতা বিরোধী অপরাধের সাঁজাপ্রাপ্ত গোলাম আজমের কবর দেওয়া যাবে না। তার লাশ নবীনগরে মাটিতে  আনার চেষ্ঠা করা হলে রক্তের বন্যা বয়ে যাবে, ৭১ সালে এই রাজাকার এ দেশের মানুষের লাশ যেমন কুকুর, বিড়াল ও কাক দিয়ে  খাইয়েছে, তেমনি তার লাশও কুকুর, বিড়াল ও কাক দিয়ে খাওয়ানো হবে। গতকাল শুক্রবার(২৪/১০) মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক সাবেক সাংসদ শাহ জিকরুল আহম্মেদ খোকন এক প্রতিক্রিয়ায় এক কথা বলেন। তার লাশ নবীনগর আনার চেষ্ঠাকে প্রতিহত করার ঘোষনা স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সকল অংগ সংগঠন এবং জাসদের নেতাকর্মীরা এক  বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । এতে আ’লীগ নেতা জহির উদ্দিন চৌঃ শাহান এর সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, এম জসিম উদ্দিন, সামছুল ইসলাম শাহন, সামছুল হক দুলাল, এস,এম আলম, মো. নাছির উদ্দিন, মাহাবুব আলম লিটন, মো. হোসেন শান্তি প্রমুখ। এদিকে গোলাম আজমের নীজ বাড়ি বীরগাঁও গ্রামেও স্থানীয় আ’লীগ সংগঠনের সভাপতি মো. হোসেন, সম্পাদক আফজাল হোসেনের নেতৃত্বে এবং কৃঞ্চনগর ইউনিয়ন সহ পার্শবর্তী বিভিন্ন ইউনিয়নের নেতা/কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। উল্লেখ্য মানবতা বিরোধী ওই জঘন্য রাজাকার গোলাম আজমের বাড়ি নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে ।
   

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা