,

টমেটোর জুস এর উপকারিতা

tomato jusটমেটোর উপকারিতা নিয়ে বলা শুরু করলে, সে তালিকাটা কেবল দীর্ঘই হতে থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, টাটকা টমেটোর জুসও বেশ উপকারী। নানা খনিজ উপাদান ও ভিটামিনে সমৃদ্ধ টমেটোর জুসে রয়েছে ভিটামিন এ, কে, বি১, বি২, বি৩, বি৫ ও বি৬। আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাসের মতো গুরত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে এতে। টমেটোর জুসে থাকা ভিটামিন ও খনিজ উপাদানসমূহ শুধু আমাদের স্বাস্থ্যের জন্য নয়, ত্বক ও চুলের জন্যও বিশেষভাবে উপকারী। জুস তৈরির জন্য টাটকা টমেটো বেছে নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।  

নিয়মিত টমেটোর জুস পানের উপকারিতাসমূহ:

১) টমেটোর জুসে রয়েছে লাইকোপিন, যা প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস করে। একই সঙ্গে এতে রয়েছে প্রচুর পরিমাণ আঁশ ও পানি জাতীয় উপাদান, যা মলাশয়ের জন্য বিশেষভাবে উপকারী। 
২) কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার মতো হজমের নানাবিধ সমস্যায় যারা ভুগছেন, টমেটোর জুস পান তাদের জন্য বেশ স্বস্তি ও ফলদায়ক। 
৩) বিশেষজ্ঞদের মতে, রক্তে কোলেস্টেরোলের মাত্রা কমিয়ে আনার কার্যকর উপায় হচ্ছে নিয়মিত টমেটোর জুস পান করা। টমেটোতে থাকা আঁশ এলডিএল (লো ডেনসিটি লিপোপ্রোটিন) কোলেস্টেরোল ভেঙে দেয়। এতে রয়েছে নিয়াসিন, যা উচ্চমাত্রার কোলেস্টেরোল প্রতিরোধেও ভূমিকা রাখে। 
৪) টমেটোর জুস গুরুত্বপূর্ণ বহু অ্যান্টি-অক্সিডেন্ট উপাদানে সমৃদ্ধ, যা প্রদাহজনিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখে। নিয়মিত টমেটোর জুস পানের অভ্যাসে ডায়াবেটিস, হাঁপানি ও হার্টের অসুখ প্রতিরোধ করা সম্ভব।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ