,

অরলান্ডো ব্লুম-সেলেনার লুকোচুরি খেলা!

418296e6a3f2238dcdec7c285bade3bd-selena_insideবিনোদন প্রতিবেদক :অস্ট্রেলিয়ান মডেল মিরান্ডা কারের সঙ্গে তিন বছর সংসার করার পর ২০১৩ সালে এর ইতি টানেন ব্রিটিশ অভিনেতা অরলান্ডো ব্লুম। এদিকে মাত্র কিছুদিন আগে কানাডিয়ান পপগায়ক জাস্টিন বিবারের সঙ্গে প্রেম ভেঙেছে মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের। সম্প্রতি লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ক্যামেরাবন্দী হয়েছেন সেলেনা ও ব্লুম। সে সময় চেহারা আড়াল করার জন্য মাথায় বিশাল টুপি পরা ব্লুমকে দেখা গেছে। আর পাশেই দেখা মিলেছে পাপারাজ্জিদের ঠিকমতো ছবি তুলতে না দেওয়ার জন্য মুখ লুকানো সেলেনার। এই লুকোচুরি খেলার পরপরই পশ্চিমা সংবাদমাধ্যমগুলোতে তাঁদের অভিসারের জোর গুঞ্জন উঠেছে।

প্যারিস ফ্যাশন উইকে সাবেক প্রেমিকা মার্কিন টিভি ব্যক্তিত্ব ও মডেল কেন্ডাল জেনারের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যাওয়ার পর বিবারের ওপর বেজায় চটে যান সেলেনা। শুধু তা-ই নয়, সম্প্রতি বিবার ও কেন্ডালের একে অন্যকে পটানোর এসএমএস চালাচালির বিষয়টিও ধরে ফেলেন সেলেনা। আর এই ঘটনার জেরেই বিবারকে ছেড়ে যান সেলেনা। বিবার প্রেম ভাঙার মাত্র দিনকয়েকের মাথায় ৩৭ বছরের ব্লুমের সঙ্গে ক্যামেরাবন্দী হলেন ২২ বছর বছর বয়সী সেলেনা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের মিরর ডটকম। 

মজার বিষয় হলো, ব্লুমের সাবেক স্ত্রী মিরান্ডা কারকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করায় বিবারকে ঘুসি মেরেছিলেন ব্লুম। তবে কি বিবারের মনে জ্বালা ধরাতেই ব্লুমের সঙ্গে সখ্য গড়ে তুলছেন সেলেনা! যা-ই হোক, সেলেনা সত্যি সত্যিই কি ব্লুমকে নতুন সঙ্গী বানাবেন, নাকি অতীতের মতো সব অভিমান-রাগ ভুলে বিবারের কাছে ফিরে যাবেন, সময়ই তা বলে দেবে।

প্রসঙ্গত, এর আগে গত ২৬ এপ্রিল লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত একটি কনসার্টে প্রথম একসঙ্গে ক্যামেরাবন্দী হন ব্লুম ও সেলেনা। তখনো তাঁদের সখ্য নিয়ে গুঞ্জন উঠেছিল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা