,

হোয়াইট হাউসে আবারও অনুপ্রবেশ

532f7e60a92c5f3d78b662549a5d5dd5-white-houseআন্তর্জাতিক ডেস্ক :হোয়াইট হাউসে আবারও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। সীমানাপ্রাচীর টপকানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিক্রেট সার্ভিস। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিসের দুটি কুকুর দ্রুতই ওই ব্যক্তিকে ধরে ফেলে। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ডমিনিক অ্যাডেসানা (২৩)। গ্রেপ্তারের সময় নিরস্ত্র ছিলেন তিনি।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র এডউইন ডনোভান বলেন, ‘দুটি কুকুর ওই অনুপ্রবেশকারীকে ধরে ফেলেছে।’

ঘটনার পর দেড় ঘণ্টারও বেশি সময় হোয়াইট হাউস বন্ধ ছিল। 

গত মাসের মাঝামাঝি সময়ে ওমর গঞ্জালেজ নামের সশস্ত্র এক ব্যক্তি হোয়াইট হাউসের সীমানাপ্রাচীর টপকান। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা