,

লতিফ সিদ্দিকীর বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ

llllllllllllllllllllllllllllllপ্রতিনিধি : সাবেক ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার, ফাঁসি ও দেশে না ফিরলে নাগরিকত্ব বাতিল এবং সম্পদ বাজেয়াপ্তের দাবীতে বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশ করে। জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুল মালেক ফয়েজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি সৈয়দ আনোয়ার আহমেদ লিটন, মাওলানা মাহমুদুল হাসান হিফয্, হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ, ছাত্রনেতা ফয়জুল্লাহ মুহসিন প্রমুখ। বক্তারা অবিলম্বে তাকে দেশে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানান। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ