,

মিমের নায়ক বাপ্পি

02c67456ebca711d5818cdd2f3a2b140-10বিনোদন প্রতিবেদক :এবার মিমের নায়ক হলেন বািপ্প। ছবির নাম সুইটহার্ট। পরিচালনা করছেন ওয়াজেদ আলী। গত রোববার এফডিসির ৪ নম্বর ফ্লোরে ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়। তার আগে মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিম বলেন, ‘সুইটহার্ট অন্য রকম প্রেমের গল্প। এখানে কোনো মারামারির দৃশ্য নেই। মিষ্টি প্রেমের গল্প বলতে যা বোঝায়, তা-ই দেখতে পাবেন দর্শক।’

বাপ্পি বলেন, ‘মিমের কয়েকটি ছবি আমি দেখেছি। ওর অভিনয় আমার ভালো লাগে। আশা করছি, আমাদের নতুন জুটি দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।’

মহরত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিতি, প্রবীর মিত্রসহ সুইটহার্ট ছবির অন্যান্য কলাকুশলী। দেশে শ্রীমঙ্গল, বান্দরবান ও সিলেটে ছবিটির শুটিং হবে। দেশের বাইরেও কিছু কাজ করা হবে। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ