,

ছাত্রের চোখে কলম ছোঁড়ার ঘটনায় তদন্ত কমিটি , শঙ্কা এখনো কাটেনি

rabbiপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের ছোঁড়া কলমে চোখে আঘাতপ্রাপ্ত অষ্টম শ্রেণির সেই ছাত্র গোলাম রাব্বির (১৪) জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। 

ঢাকায় নেওয়ার পর সোমবার রাব্বির চোখে অস্ত্রোপচার করা হলেও শঙ্কা এখনো কাটেনি। 

এদিকে, এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোরও চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। 

তদন্ত কমিটির দুই সদস্য ওই ছাত্রকে দেখতে সোমবার ঢাকায় যান। 

কমিটির সদস্যরা হলেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. ফজল আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক মো. কামাল আহমেদ ও কেশব লাল দেবনাথ।

চিকিৎসকরা রাব্বির স্বজনদের জানিয়েছেন, তার চোখের অবস্থা সম্পর্কে জানতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ অবস্থায় তার পরিবার জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া নিয়েও শঙ্কায় রয়েছেন। তবে, শিক্ষার্থী রাব্বির পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। 

ঢাকায় রাব্বির সঙ্গে থাকা তার মা শাহানা বেগম জানান, রাব্বির চোখে অস্ত্রোপচার করা হয়েছে। তবে, আগের অবস্থানে ফিরে যাবে কি-না চিকিৎসকরাও এ বিষয়ে নিশ্চিত নয়। আমরা এ নিয়ে চিন্তায় আছি। মনে হয় আসন্ন জেএসসি পরীক্ষায়ও রাব্বি অংশ নিতে পারবে না। তার চোখের কর্ণিয়ায় আঘাত পেয়েছে বলে চিকিৎসকরা জানান। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলাম বলেন, আমরা ওই ছাত্রটির বিষয়ে নিয়মিত খোঁজ রাখছি। দুই শিক্ষক তাকে দেখতে ঢাকায় গেছেন। অভিযুক্ত শিক্ষকের ঠিকানায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হচ্ছে। 

রোববার দুপুরে জেএসসি মডেল টেস্ট চলাকালে শিক্ষক সুব্রত সরকারের ছোঁড়া কলমে গোলাম রাব্বির বাম চোখ আঘাত প্রাপ্ত হয়। প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে সোমবার দুপুরে রাব্বির অস্ত্রোপচার করা হয়। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা