,

চলচ্চিত্রে ফির‌ছেন রেসি

1f9d62d8dc31674580a70d9152b94715-resiবিনোদন প্রতিবেদক :বিয়ে, সংসার আর সন্তান নিয়ে ব্যস্ত থাকার কারণে মাঝের দুই বছর চলচ্চিত্র থেকে দূরে ছিলেন রেসি। বিরতির পর আবার চলচ্চিত্রে ফির‌ছেন তিনি। একসঙ্গে দুটি ছবির কাজ শুরু করেছেন রেসি। ছবি দুটি হচ্ছে জাকির হোসেন রাজুর অনেক দামে কেনা এবং মুশফিকুর রহমান গুলজারের লাল সবুজের সুর। প্রথম ছবিতে রেসি অভিনয় করছেন ডিপজলের বিপরীতে আর পরেরটিতে তাঁর সহশিল্পী ওমর সানী।

অনেক দামে কেনা ছবিটির শুটিং এরই মধ্যে শুরু হলেও লাল সবুজের সুর ছবিটির কাজ শুরু হবে সামনের নভেম্বরে। ফরিদুর রেজা সাগরের মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস লাল সবুজের সুর অবলম্বনে সরকারি অনুদানে ছবিটি নির্মিত হবে।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে রেসি বলেন, ‘সংসার আর সন্তানকে সময় দেওয়ার পর যেটুকু অবসর পাব, সেই সময়টাতে অভিনয় চালিয়ে যাব। দুই বছর পর হলেও সবাই কিন্তু আমাকে এখনো আগের মতোই মনে রেখেছে। মনেই হচ্ছে না আমি মাঝের দুই বছর চলচ্চিত্রে ছিলামই না।’

আগে শুধু চলচ্চিত্রে অভিনয় করলেও রেসি এখন টিভি নাটকেও অভিনয় করবেন বলে জানান। এবারের ঈদে রেসি অভিনীত ভিলেন নামের একটি নাটক প্রচারিত হয়েছে। সামনে নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন রেসি। এ ছাড়া নিয়মিত নাচের অনুষ্ঠানও করবেন বলে জানান তিনি।

২০০৪ সালে নীল আঁচল ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেন রেসি। বিরতির আগ পর্যন্ত ২৫টি ছবিতে কাজ করেছেন। তাঁর অভিনীত সর্বশেষ ছবিটি হচ্ছে স্বামী ভাগ্য।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা