বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২য় দফায় আশুগঞ্জ নৌবন্দর দিয়ে ভারতীয় ৫ হাজার টন চাল ত্রিপুরা রাজ্যে নেয়ার কাজ শুরু হয়েছে

Ashuganj  bondar pic 18.10আশুগঞ্জ প্রতিনিধি॥২য় দফায় আশুগঞ্জ নৌবন্দর দিয়ে ভারতীয় ৫ হাজার টন চাল আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ সোমবার সকালে ত্রিপুরা রাজ্যে নেয়ার কাজ শুরু হয়েছে । কাভার্ড ভ্যানের মাধ্যমে কড়া নিরাপত্তা ব্যবস্থায় এ চাল আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজে নিয়ে যাওয়া হচ্ছে।
জানা যায় ,বিনা শুল্কে ১৯৭২ সালের নৌ প্রটোকল চুক্তির ও  ট্রান্সসিপমেন্ট চুক্তির আওতায় ১০ হাজার টন চালের মধ্যে গত আগষ্ট মাসে ৫হাজার টন চাল ভারতের ত্রিপুরায় নিয়ে যাওয়া হয় এবং ২য় দফায় বাকী ৫হাজার টন চাল ত্রিপুরায় নিয়ে যাওয়ার জন্য গত ৬ অক্টোবর কলকাতার ডায়মন্ড হারবাল পোর্ট থেকে ৪টি কার্গো জাহাজে করে আশুগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে আসে । গতকাল আশুগঞ্জ  নৌ-বন্দরের এসে জাহাজ গুলো নোঙ্গর করে । 
এদিকে আশুগঞ্জ নৌবন্দর থেকে ৬‘শ থেকে ৭‘শতাধিক ট্রাকে করে এসব পণ্য পরিবহন করা হবে । ত্রিপরা রাজ্যে এসব চাল  নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের প্রায় ৩৫০ কিলোমিটার নৌপথ ও প্রায় ৪৫ কিলোমিটার স্থলপথ ব্যবহার করছে ভারত। মানবিক দিক বিবেচনা করে সরকার পরিবহন ছাড়া, ভারতের কাছ থেকে কোন প্রকার শুল্ক নিচ্ছে না বাংলাদেশ । তবে বন্দরের ল্যান্ডিং চার্জ বাবদ পাওয়া যাবে এক লাখ ৬৫ হাজার টাকা । আর আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে আগরতলা পর্যন্ত চাল পরিবহন করে ক্যাভার্ড ভ্যানের ভাড়া বাবদ বাংলাদেশ মোট ৬৫ লাখ টাকা পাবে বলে বন্দর কর্তপক্ষ জানান । 
আর এ-পরিবহন কাজটি সম্পূর্ণ করছে “গালফ ওরিয়েন্ট সিওয়েজ” নামে বাংলাদেশী একটি পরিবহন ঠিকাদারী প্রাতষ্ঠান ।

 

এ জাতীয় আরও খবর