,

মোদির সঙ্গে তুলনায় খুশি শাহরুখ

images79আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার তুলনা করা হয়ে থাকে, এটাকে প্রশংসা হিসাবেই নিচ্ছেন বলে জানালেন শাহরুখ খান। তবে কেন এই তুলনা, সেটা তিনি বুঝে উঠতে পারেন না বলে জানালেন কিং খান।পাশাপাশি মোদির নেতৃত্বের প্রশংসাও শোনা গিয়েছে শাহরুখের কণ্ঠে। বলিউড অভিনেতা শাহরুখ বলেন, মোদি দেশের নেতা। লোকে যেমন চায়, গোটা দেশকে আমি বিনোদনে মাতিয়ে রাখি, তেমনই তিনিও দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, তার কাছে এটাই প্রত্যাশা। উনার (মোদি)সঙ্গে আমার তুলনা করাটা অদ্ভুত লাগে, যদিও এটাকে প্রশংসা, প্রাপ্তি বলেই মনে করি। নিজের নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর প্রচারে এসে শাহরুখ বলেন, এমন তুলনা শুনতে চাই বটে, তবে সেটা ঠিক বলে মনে করি না কেননা আমার আর ওনার (মোদি) পেশার জগত একেবারেই আলাদা। বিজেপি নেতা মোদি যেমন দেশের রাজনীতিতে জনপ্রিয় ব্যক্তিত্ব, তেমনই তিনিও তো জনপ্রিয় ফিল্মি দুনিয়ায়! সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া জানান ৪৮বছর বয়সী শাহরুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ