,

নাসিরনগরে আশার নেতৃত্ব বিকাশে দিনব্যাপী কর্মশালা

Nasirnagar Picture(ASA)প্রতিনিধি : উপজেলায় আশার পরিচালিত ব্রাঞ্চ সমূহের দলনেত্রীদের জন্য নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়নের লক্ষ্যে দলের সভানেত্রীদের নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার প্রশিক্ষণ কর্মসূচীর  আওতায় নাসিরনগর সদর ব্রাঞ্চের ২৫ জন দলনেত্রীদের অংশগ্রহনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার  আশার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নাসিরনগর আশার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবিএম শংকর কুমার দাসের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন আশার ডিস্ট্রিক ম্যানেজার মো: কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন আশার ওয়াটার এন্ড স্যানিটেশনের রিজিনিওয়াল ম্যানেজার মোঃ ফজলে করীম, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া । এতে নাসিরনগর সদর ব্রাঞ্চের ২৫টি দলের দলনেত্রী অংশগ্রহন করেন। কর্মশালায় আশার পরিচালিত দলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে দলের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দলকে ভাল দলে পরিণত করা,দলীয় নীতিমালা,শৃংঙ্খলা নির্ধারন,দলীয় শৃংঙ্খলা বজায় রাখতে তাদের ভূমিকা,ভাল নেতার গুনাবলী,করণীয়,বর্জনীয়,আচরণ ব্যাখ্যা,কমিটি গঠন ও তার নীতিমালা অনুসরন,ক্ষুদ্র ঋণ ব্যবহারে প্রয়োজনীয় দক্ষতা,সদস্যদের অধিকার ও কর্তব্য,সংস্থার সুযোগ সুবিধা, ঋণ ও সঞ্চয়ের নিয়মাবলী ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
   

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান