,

উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষায় নকলের প্রতিযোগিতা

nnnn (1)নিজস্ব প্রতিবেদক:উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষায় মতলব ডিগ্রি কলেজ কেন্দ্রে নকলে মহোৎসবের মধ্য দিয়ে প্রথম দিনের বাংলা পরীক্ষা অতিবাহিত হয়েছে। গত ১৭ অক্টোবর শুক্রবার মতলব ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা পরীক্ষা সরেজমিন ঘুরে দেখা যায় হযবরল নকলের ছাড়াছরির দৃশ্য। পরীক্ষার্থীরা বেঞ্চের উপর বই দেখে প্রকাশ্যে নকল করতে দেখা যায়। আবার কোন কোন পরীক্ষার্থীকে শিক্ষকরা কমনপড়া বইয়ের পাতা ছিড়ে দেয় তাও বেঞ্চের উপর রেখে দেখে দেখে লিখেছে। কক্ষ পরিদর্শক, পর্যবেক্ষক, নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও কেন্দ্র সচিব পরীক্ষার্থীদের নকল দেখেও যেন না দেখার মত করে চলে যায়। কেন্দ্রে দায়িত্বরত কিছু সংখ্যক শিক্ষককে নকলের সহায়তা করতে দেখে ফেলায় সাংবাদিকদের হুংকার দিয়ে বলেন- এ ব্যাপারে পত্রিকায় লিখে আর কি হবে? বেশী হলে কেন্দ্রটি মতলব থেকে চাঁদপুরে নিয়ে যাবে। এতে মতলবেরই ক্ষতি হবে। পরীক্ষা চলাকালীন সময়ে নকলের মহোৎসবের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে তাৎক্ষনিক তার প্রতিনিধি উপজেলা ভ্যাটেনারী সার্জন ডাঃ তাহমিনাকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তবে উপজেলা ভ্যাটেনারী সার্জন ডাঃ তাহমিনা নকল বন্ধে ব্যর্থ হন। কেন্দ্র সচিব মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ আঃ সামাদের নিকট পরীক্ষার্থীদের নকল বন্ধের ব্যাপারে অবহিত করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। উল্লেখ্য, এই কেন্দ্রে পরীক্ষায় ২শ ৮জন পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথম পত্র বিষয়ে ৩৬জন পরীক্ষার্থী অনুপস্তি ছিল।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা