,

চলচ্চিত্রে কনা!

10964beb8bbdaecf705c3d53f7fb4baf-3ডেস্ক রিপোর্ট : চলচ্চিত্রের পর্দায় শুধু গান দিয়ে উপস্থিতি জানান দিয়েছেন এত দিন। দর্শকদের খুশি থাকতে হয়েছে তাঁর কণ্ঠ শুনেই। পর্দার আড়ালে তাঁর গাওয়া গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন অভিনয়শিল্পীরা। এবার আর তাঁর গানের সঙ্গে নায়িকার ঠোঁট মেলানো নয়, সরাসরি পর্দায় হাজির হচ্ছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। চলচ্চিত্রের নাম ইউটার্ন। আলভী আহমেদের পরিচালনায় ছবিটির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে।
চলচ্চিত্রে অভিনয় করা প্রসঙ্গে কনা বলেন, ‘আমি সংগীতশিল্পী কনা হয়েই চলচ্চিত্রে হাজির হব। একটা অনুষ্ঠানে গান গাইতে আমাকে আমন্ত্রণ জানানো হয়। আমি সেই অনুষ্ঠানে হাজির হয়ে গান শোনাই।’
কনা জানান, ছোটবেলায় সিনেমার দু-একটি দৃশ্য অভিনয় করেছিলেন। তবে সেসব উল্লেখ্যযোগ্য কিছু নয়। নতুন করে চলচ্চিত্রে অভিনয় করা নিয়ে দারুণ উত্তেজিত তিনি। ‘আমি অনেক আনন্দিত। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’ মুঠোফোনে বলেন কনা।
আলভী আহমেদ জানান, আগামী মাসের শুরুতে কনার অংশের শুটিং করবেন। বর্তমানে ঢাকার আশপাশে চলচ্চিত্রটির শুটিং চলছে।
এদিকে কনা নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন। আগামী বছরের শুরুর দিকে তাঁর অ্যালবাম বাজারে আসার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর