,

ডাঃ পিয়াস করিমের মৃত্যুতে জেলা বিএনপি উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

pais korimপ্রতিনিধি: বাংলাদেশের খ্যাতনামা শিক্ষাবিদ বিশিষ্ট বুদ্ধিজীবী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বিশিষ্ট সমাজ বিজ্ঞানী বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির গবেষক বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের সকল অপকর্মের সমালোচক অধ্যাপক ডঃ পিয়াস করিমের মৃত্যুতে সারাদেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার জেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শোক দিবস পালিত হয়।

উক্ত শোক দিবসে সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সারাদিন ব্যাপী বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মীসমর্থক শুভানুধ্যায়ী, হিতাকাংখী সহ সর্বস্তরের লোকজন কালো ব্যাজ ধারণ করে। গতকাল বাদ আসর ট্যাংকের পাড় জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে শরীক হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, এডঃ শফিকুল ইসলাম, ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, হাজী সিরাজুল ইসলাম সিরাজ। আরও উপস্থিত ছিলেন মোঃ আলী আজম, আলমগীর হোসেন, এডঃ আলী আজম চৌধুরী, নূরে আলম সিদ্দিকী, মিজানুর রহমান, বুলবুল আহমেদ মুসা, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ, এডঃ আরিফুল হক, মাসুদ, রাশেদ কবির আখন্দ, বায়েজীদ, হেলাল, সৈয়দ তৈমুর, তানভীর রুবেল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ