বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে বোমা হামলায় নিহত ২৬॥ দায় স্বীকার আইএসের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদ ও এর আশপাশের এলাকায় এক আত্মঘাতী হামলাসহ বেশ কয়েকটি হামলার ঘটনায় বৃহস্পতিবার কমপক্ষে ২৬ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

imagesবাগদাদের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, বাগদাদের কাদিমিয়াহ্ এলাকায় গাড়ি বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। অন্যদিকে তালবিয়ায় এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় নয়জন নিহত হারিয়েছে।
পার্শ্ববর্তী দোলাই এলাকায় জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে ২৯ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

সংগঠনটি জানায়, তারা শিয়া স্বেচ্ছাসেবী যোদ্ধাদের একটি দলকে লক্ষ্য করে প্রথম গাড়িবোমা হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে এলে দ্বিতীয় গাড়িবোমাটি বিস্ফোরিত হয়।

হাসপাতালে একটি সূত্র নিহতের সত্যতা নিশ্চিত করেছে।

উত্তরাঞ্চলীয় নগরী সদর সিটির কাছে তালবিয়ার একটি পুলিশ চেকপয়েন্টে আত্মঘাতী হামলায় অন্তত ২৬ জন আহত হয়েছেন।

এছাড়া আইএস কাদিমিয়াহ্র শিয়া এলাকায় মঙ্গলবারের হামলারও দায়িত্ব স্বীকার করেছে। ওই ঘটনায় এক পার্লামেন্ট সদস্যসহ ২৮ জন নিহত হন। ওই পার্লামেন্ট সদস্য শিয়া মিলিশিয়া বাহিনী বদরের জ্যেষ্ঠ কর্মকর্তা।

বৃহস্পতিবারের সহিংসতায় বাগদাদের দক্ষিণাঞ্চলীয় গোলযোগপূর্ণ শহর মাহমুদিয়ায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে।

মাহমুদিয়ার পূর্বে অবস্থিত মাদাইনে সেনাবাহিনীর একটি টহল গাড়ি রাস্তার পাশে পুঁতে রাখা বোমার ওপর দিয়ে যাবার সময় বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা