,

বাংলালিংককে সাশ্রয়ী ইন্টারনেট দিতে অনুরোধ প্রতিমন্ত্রীর

news-image

ডেস্ক রির্পোট : মোবাইল অপারেটর বাংলালিংককে কম খরচে উন্নত ইন্টারনেট সেবা দেওয়ার অনুরোধ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে বাংলালিংকের একটি প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ​ করলে এ অনুরোধ করেন তিনি।

de276a5500ac5840d3284297657c6fe6-polok-upডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ সফর করছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিম্পেলকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রেন সুস্টার। তিনিসহ বাংলালিংকের একটি প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ​ করেন। এ সময় প্রতিমন্ত্রী বাংলালিংককে বাংলাদেশের সব এলাকায় নিরবচ্ছিন্ন উন্নত নেটওয়ার্ক সুবিধা ও কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়ার কথা বলেন।

গ্রাহক সংখ্যার দিক থেকে তিন কোটি অতিক্রম করায় বাংলালিংককে অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলালিংক প্রশংসনীয় সেবা দিচ্ছে। এখন সরকার সবাইকে সঙ্গে নিয়ে এম-কমার্স, এম-গভর্নমেন্ট বাস্তবায়নে আন্তরিক এবং বাংলালিংক তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সাক্ষাতে প্রতিমন্ত্রী বলেন, দেশের সব এলাকায় ইন্টারনেটের গতি এক নয়। এলাকাভেদে ইন্টারনেটের গতির এই পার্থক্য দূর করা প্রয়োজন। এ ছাড়া আরও সস্তায় বাংলালিংক ইন্টারনেট দিতে পারে কি না তা ভেবে দেখতে বাংলালিংকের প্রতিনিধিদলকে অনুরোধ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক জসিম উদ্দিন আহমেদ ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবদুল বারী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ