,

ডিসি অফিসের অফিস সুপার কবির আহম্মেদের মৃত্যুতে স্মরণ সভা

news-image

SHOK SANGBAD নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক  কার্যালয়ের অফিস সুপার কবির আহম্মেদের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় শহরের পূর্ব কান্দিপাড়াস্থ নিহতের বাসভবনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।  মোঃ মঞ্জুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  মাওলানা আবু তাহের, শেখ মো. মোশাররফ হোসেন, মো. মোশাররফ হোসেন, শরীফ আহমেদ খান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন নূরুদ্দীন আহম্মেদ।

মো. আল আমীন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা নিহতের জীবনের গুণাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি ক্লিনিকে কবির আহম্মেদ (৬০) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে……..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার সকালে শহরের পূর্ব কান্দিপাড়াস্থ নিজ বাসভবনে মরহুমের লাশ নিয়ে আসার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ জাতীয় আরও খবর

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি