,

রেলমন্ত্রীর বিয়ে ৩১শে অক্টোবর

45653_33জেলা প্রতিবেদক :রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও কনে হনুফা আক্তার রিক্তার গায়ে হলুদ ও বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে ৩১শে অক্টোবর। বউভাত অনুষ্ঠিত হবে ১৪ই নভেম্বর। ইতিমধ্যে বউ ভাতের কার্ড বিতরণ শুরু করেছে মন্ত্রীর পরিবার। বিয়ের কার্ডে বউ ভাতের তারিখ উল্লেখ করা হলেও বিয়ের তারিখ জানানো হয়নি। মন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন চলতি মাসের শেষ দিনে গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার তারিখ নির্ধারিত হয়েছে। রেলমন্ত্রীর তিন ভাই মো. আবদুর রশিদ, মো. আবদুল মতিন এবং এবিএম আবদুল লতিফের শুভেচ্ছায় ছাপানো বউ ভাতের কার্ডে অথিতিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এতে উল্লেখ করা হয়েছে, ‘পরম করুণাময় আল্লাহতায়ালার অশেষ রহমতে আসছে ১৪ই নভেম্বর ২০১৪ইং রোজ শুক্রবার সন্ধ্যা সাত টায় আমাদের কনিষ্ঠ ভ্রাতা মো. মুজিবুল হক মুজিব-এর বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত বউভাত অনুষ্ঠানে আপনার/আপনাদের উপস্থিতি ও দোয়া আন্তরিকভাবে কামনা করছি।’ রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন চত্বরের ২নং এল.ডি হলে বউভাত অনুষ্ঠানের স্থান নির্ধারিত হয়েছে। প্রীতিভোজের সময় সন্ধ্যা সাতটা। বউ ভাতের কার্ডে বরের পরিচিতি- মো. মুজিবুল হক মুজিব, পিতা মরহুম রজ্জব আলী, মাতা মরহুমা সোনাবান বিবি, ঠিকানা- গ্রাম- বসুয়ারা, ডাকঘর- উত্তর পদুয়া, উপজেলা- চৌদ্দগ্রাম, জেলা কুমিল্লা। কনের পরিচিতি- হনুফা আক্তার রিক্তা, পিতা মরহুম হাবিব উল্লা মুন্সি, মাতা জোসনা বেগম, ঠিকানা- গ্রাম- মিরাখলা, ডাকঘর- গল্লাই, উপজেলা- চান্দিনা, জেলা- কুমিল্লা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ