,

‘খালেদা মানুষকে বোকা বানানোর প্রয়াস চালাচ্ছেন’

ড.-হাছান-300x186ডেস্ক রির্পোট:আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুখোশ পরে মানুষকে ধোঁকা দেওয়ার প্রয়াস চালাচ্ছেন।আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গতকাল এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হাছান মাহমুদ।
হাছান মাহমুদ বলেন, ‘‘বেগম জিয়া বলেছেন, ‘স্বাধীনতার পর রমনা কালীমন্দির গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।’ এ কথা বেগম জিয়া নিশ্চয় জানেন, ১৯৭১ সালে বেগম জিয়ার ভাসুরের পাক হানাদার বাহিনী এই ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।’’
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি মুখ ও মুখোশের পার্থক্য বোঝেন না। আপনিই মুখোশ পরে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর নির্লজ্জ প্রয়াস চালাচ্ছেন। আওয়ামী লীগের আমলে নয়, বিএনপির আমলেই কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ