,

সদর থানা পুলিশের অভিযানে শহরের শীর্ষ সন্ত্রাসী দিদার গ্রেফতার ও ১১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ০১ এবং গাঁজা বহনের অপরাধে ০১ জনের ০১ মাসের সাজা ও ০২ বৎসর ০১ মাসের সাজাপ্রাপ্ত আসামী জুবায়ের গ্রেফতার।

IMG Didar 1 (1)নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার টি,এস,আই/মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৮৭, তারিখ-১৯/০৪/১২, ধারা-১৪৩/৩৫৩/১৮৬/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিঃ উঃ আইনের ৩-৩-ক, মামলা নং-৬৬, তারিখ-১৯/০৩/১৩ইং, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৫৩ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪, মামলা নং-২৪, তারিখ-০৯/১১/১৩ইং, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/ ৩৫৩/৪৩৫/৪২৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিঃ উঃ আইনের ৩, মামলা নং-২৮, তারিখ-১০/১১/১৩ইং, ধারা-১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৩৩/ ৩০৭/৩৫৩/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিঃ উঃ আইনের ৩/৪, মামলা নং-৭৫, তারিখ-২৫/১১/১৩ইং, ধারা-১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/ ৩৫৩/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিঃ উঃ আইনের ৩, মামলা নং-১০২, তারিখ-২৯/১০/১৩ইং, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিঃ উঃ আইনের ৩/৪, মামলা নং-২০, তারিখ-০৭/০৭/১৪ইং, ধারা-৩৬৫/৩৮৫/৩২৬/৩০৭/৩৪৩/৫০৬ পেনাল কোড এবং জি.আর-১২৪৯/১৩ এর সহিত জড়িত শীর্ষ সন্ত্রাসী # আজাহার হোসেন চৌধুরী @ দিদার (৩২), পিতা-শাহাদাত হোসেন চৌধুরী @ পল্টু, সাং-উত্তর মৌড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন নিউ মৌড়াইল এলাকা হইতে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে এবং অত্র থানাধীন কাজীপাড়া এলাকা হইতে পৃথক অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী # মোঃ কামরুল ইসলাম (৩২), পিতা-মৃত শরীফুল ইসলাম, সাং-কাজীপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১১ (এগার) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করতঃ তাহার বিরুদ্ধে ০১টি মাদক মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।IMG_Kamrul 2 (1)

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ আবু বকর সিদ্দিক, এটিএসআই/মোঃ আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ মধ্যপাড়া পোয়াপুকুর পাড় এলাকা হইতে # আলমগীর হোসেন (১৯), পিতা-মোঃ আউয়াল মিয়া, সাং-মধ্যপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গাঁজাসহ আটক করিয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণবাড়িয়া সদর জনাব ড. আশরাফুল আলম সাহেবের নিকট উপস্থাপন করিলে তিনি অভিযুক্ত আলমগীর হোসেনকে ০১ (এক) মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন এবং ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসআই/মোঃ মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অত্র থানাধীন উড়শিউড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া জি.আর-১১৮০/১৩ এর ০২ (দুই) বৎসর ০১ মাসের সাজাপ্রাপ্ত আসামী # জুবায়ের, পিতা-জিল্লু মিয়া, সাং-উড়শিউড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষার্থে পুলিশি অভিযান অব্যাহত আছে।  

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর