,

জন্মদিনে ছেলের বাবা হলেন মাশরাফি

76216_Narail-02 (05.10.14)‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজা জন্মদিন আজ। ৩১তম জন্মদিনে ছেলে সন্তানের বাবা হয়েছেন তিনি। আজ রোববার সকাল ৯ টা ৩ মিনিটে মাশরাফি-সুমি দম্পত্তির মুখ আলো করে ফুটফুটে সন্তানের জন্ম হয়েছে। ছেলে সন্তানের মুখ দেখে মাশরাফি ভীষণ খুশি বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। 

মাশরাফির পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে স্ত্রী সুমনা হক সুমির কোলজুড়ে আসে ছেলে সন্তান। বর্তমানে মা সুমি ও নবজাতক সুস্থ আছে। এর সাড়ে তিন বছর আগে মাশরাফি কন্যা সন্তানের বাবা হন। নাম তার হুমায়রা মুর্তজা।  

বাংলাদেশ ক্রিকেটদলের অধিনায়ক মাশরাফি গত রাত ১২টার দিকে কোরিয়া থেকে দেশে ফিরেছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মাশরাফি তার স্ত্রীর পাশে ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মাশরাফি ও তার নবজাতক সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন মাশরাফির বাবা-মা। 

দেশসেরা পেস বোলার মাশরাফি বিন মতুর্জা ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জন্মগ্রহণ করেন। স্থানীয়দের (নড়াইল) কাছে ‘কৌশিক’ নামেই সমধিক পরিচিত তিনি। মাশরাফি ও তার সন্তানের জন্মদিনে নয়া দিগন্ত পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু