,

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের একজন নিহত, আহত অপর পাঁচ

images (2)নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মৈন্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিলকিস বেগম নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের অপর পাঁচজন গুরুতর আহত হয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, মৈন্দ গ্রামের আলতাব আলীর ঘরের উপর দিয়ে প্রতিবেশী কাসেম মিয়া বৈদ্যুতিক সংযোগ টানেন। ওই সংযোগে লিকেজ হয়ে আজ সকাল থেকে আলতাব আলীর বসতঘর বিদ্যুৎতাড়িত হয়ে যায়। সন্ধ্যায় বিলকিস বেগমের শ্বাশুড়ি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে গিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা গুরুত্বর আহত হয়ে পড়ে। পরে আহত বিলকিসসহ অন্যান্যদের জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিলকিসকে মৃত ঘোষণা করে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা