,

টেন্ডুলকারের সাথে দেখা করতে চান ফেদেরার

75254_Roger-Federerদুই ভূবনের দুই তারকা শচীন টেন্ডুলকার ও রজার ফেদেরার। একে অন্যের সাথে সাক্ষাৎ, ভাবতেই গা শিউরে উঠবে ক্রিকেট ও টেনিস ভক্তদের। কারণ খুব শিগগিরই দেখা হতে পারে এই দুই মহাতারকার। 

আগামী ডিসেম্বরে ভারতে শুরু হচ্ছে ইন্টারন্যাশাল প্রিমিয়ার টেনিস লিগ (আইপিটিলি)। ওই টুর্নামেন্টে খেলতে ভারতে আসবেন ফেদেরার। আর ওই সফরেই ব্যাটিং জিনিয়াসের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন ফেদেরার। 

ফেদেরার’র প্রতিনিধি টনি গডসিক তেমনটাই জানালেন, ‘আইপিটিলি খেলতে আগামী ডিসেম্বরে তিনদিনের জন্য ভারত যাবেন ফেদেরার। সেই সফরে টেন্ডুলকারের সাথে সাক্ষাৎ করার ইচ্ছে পোষণ করেছেন ফেদেরার।’ 

২০১১ সালের উইম্বলডন টুর্নামেন্টটি টেনিস ভক্তদের কাছে স্মরণীয়ই হয়ে থাকবে। কারণ ওই টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ গ্যালারিতে বসে দেখেছিলেন মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান টেন্ডুলকার। সাথে তার স্ত্রী অঞ্জলিও ছিলেন। এর মধ্যে রজার ফেদেরার ম্যাচও ছিল। এমনকি ম্যাচ শেষে ফেদেরার সাথে সাক্ষাৎ করেছেন, খোশ গল্পও করেছেন টেন্ডুলকার। সেই ছবিগুলো এখনো শোভা পাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের গ্যালারিতে। 

সেসব স্মৃতি আবারো বাস্তবতা পেতে যাচ্ছে। কারণ আগামী ডিসেম্বরে ভারতের শুরু হওয়া আইপিটিলি টুর্নামেন্টে খেলতে ভারতে আসবেন ফেদেরার। টুর্নামেন্টে অংশ নেয়ার সময় ভারতের ব্যাটিং তারকা টেন্ডুলকারের সাথে দেখা করার ইচ্ছা পোষণ করেছেন ফেদেরার। তারই প্রতিনিধি টনি গডসিক তেমনটাই জানালেন, ‘আইপিটিলি খেলতে আগামী ডিসেম্বরে তিনদিনের জন্য ভারত আসবেন ফেদেরার। এ সময় ভারতে খুব বেশি ঘোরাফেরা করার সুযোগ তিনি পাবেন না। সাথে তার পরিবারের কেউ থাকবেও না। তবে সেই সফরে টেন্ডুলকারের সাথে দেখা করার ইচ্ছা রয়েছে ফেদেরার। এর আগে উম্বলডনে দেখা হয়েছিলো তাদের।’ 

আইপিটিলি-এ ফেদেরারকে খেলতে অনুরোধ করেছিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তবে এই টুর্নামেন্টে খেলার বিষয়টি সদ্য নিশ্চিত করেছেন ফেদেরার। এটি নিশ্চিত করেছেন ফেদেরার প্রতিনিধি গডসিক, ‘ভারতে খেলাটা দীর্ঘদিনের স্বপ্ন ফেদেরার। কারণ এখানে তার বহু ভক্ত রয়েছে। এখানকার ভক্তরা সবসময় স্বপ্ন দেখতো, সরাসরি ফেদেরার খেলা দেখবে। সেই স্বপ্ন পূরণ হবে তাদের। আর ভারতের ভক্তদের সামনে নিজের সেরা পারফর্ম করতেই মুখিয়ে আছেন ফেদেরার।’

ফেদেরার ছাড়াও আইপিটিলি-এ খেলবেন সার্বিয়ার নোভাক জকোভিচ, ব্রিটেনের অ্যান্ডি মারে, ফ্রান্সের জো-উইলফ্রেড ত-সঙ্গা। নারীদের মধ্যে আছেন ভারতের সানিয়া মির্জা, যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস, রাশিয়ার মারিয়া শারাপোভা, সার্বিয়ার আনা ইভানোভিচ ও ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি।

ভারতে আগামী ২৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে আইপিটিএল। চার ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ