,

স্ত্রীর গুলিতে ক্যালিফোর্নিয়ার মেয়র নিহত

75247_calofornia-mayorযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের বেল গার্ডেনের মেয়র ডেনিয়েল ক্রেসপোকে গুলি করে হত্যা করেছেন তার স্ত্রী। মঙ্গলবার বিকেলে তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী লেভেটা ক্রেসপোকে আটক করেছে পুলিশ। নিউইয়র্ক পোস্ট এ খবর জানিয়েছে। 

লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ ডেপুটি ক্রিস্টাল হার্নানদেজ জানান, স্ত্রী লেভেটা ক্রেসপোর সাথে কোনো একটি বিষয় নিয়ে বাদানুবাদের হচ্ছিল ডেনিয়েলের। এক পর্যায়ে তাদের ১৯ বছর বয়সী ছেলে মা-বাবার মিমাংসার চেষ্টা করে। কিন্তু এতে হিতে বিপরীত হয়। বাবার সাথে ছেলের ঝড়গা শুরু হয়। এক সময় তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। তখন ডেনিয়েলের স্ত্রী স্বামীকে লক্ষ করে একের পর এক গুলি চালাতে থাকেন। হাসপাতালে নেয়ার পর ডেনিয়েলের মৃত্যু হয়। 

ডেনিয়েল ক্রেসপো ২০০১ সালে সিটি কাউন্সিল নির্বাচিত হয়। 

ডেনিয়েল-লেভেটা দম্পতি ৩০ বছর সংসার করছিলেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১