,

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

fire_sm11_992714353_154782চট্টগ্রাম ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর দক্ষিণ হালিশহর এলাকায় ফেগিচাচ নিটিং অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে যাচ্ছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বন্দর নিটিং পোশাক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ইপিজেড ও আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, কারখানাটির ছয়তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গেই অন্তত দুইশ’ শ্রমিককে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর