,

ছাত্রীদের প্রেম না করার পরামর্শ সমাজকল্যাণ মন্ত্রীর

Mohsin_ali_minister_260608980এবার কলেজ ছাত্রীদের ইন্টারনেটে প্রেম না করার পরামর্শ দিলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি।রোববার দুপুরে মৌলভীবাজার মহিলা কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ পরামর্শ দেন।মন্ত্রী বলেন, ইন্টারনেটে ছেলে বন্ধুর সঙ্গে প্রেম করে সময় নষ্ট করো না। কলেজের স্বাধীন জীবনকে হেলায় নষ্ট করে রাষ্ট্রের বোঝা হয়ো না। দেশকে ভালোবাসতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে। ইন্টারনেট ব্যবহার বেড়ে যাওয়ায় অপমৃত্যু দিন দিন বেড়েই চলেছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মন্ত্রী এসময় আরো বলেন, যতই সুন্দরী বা কালো হও না কেন ভালোভাবে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারলে জাতি তোমাদের স্মরণ করবে। তোমাদের মধ্যে আনন্দ থাকতে হবে। 

পরে ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

এর আগে স্কুল ছাত্রদের সামনে মঞ্চে বসে ধূমপান, সংবাদকর্মীদের অশ্রাব্য গালিগালাজ, মঞ্চে ঘুমিয়ে পড়া ইত্যাদি ঘটনার জন্মদিয়ে সমালোচিত হন সমাজকল্যাণ মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল