,

শিল্পকলায় নেকাব্বরের মহাপ্রয়াণ

file (3)বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ থেকে তিন দিনব্যাপী শুরু হচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'নেকাব্বরের মহাপ্রয়াণ'র বিশেষ প্রদর্শনী। শিল্পকলা একাডেমি ও ব্রাত্য চলচ্চিত্রের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এরপর থেকে সারাদেশের প্রতিটি জেলা শহরে চার মাসব্যাপী রোড শোসহ চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে চলচ্চিত্রটির গান ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ভিন্নধর্মী নির্মাণের জন্য চলচ্চিত্রটি সমালোচক ও চলচ্চিত্রবোদ্ধাদের ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন মাসুদ পথিক। এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন গুণ। বাস্তব জীবনের মতো এ ছবিতেও তাকে একজন কবি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে তরুণ নেকাব্বরের চরিত্রে অভিনয় করেছেন জুয়েল জহুর। বৃদ্ধ নেকাব্বরের চরিত্রে রূপদান করেছেন বাদল শহীদ। অন্য একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিমলা। এছাড়া আরো অভিনয় করেছেন- মামুনুর রশিদ, প্রবীর মিত্র, অসীম সাহা, রানী সরকার, সোহেল বয়াতি ও পথশিশুদল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ