,

সুয়ারেজের অপেক্ষায় মেসি

Untitled-155ইংলিস ক্লাব লিভারপুল ছেড়ে বার্সেনোলায় নাম লেখালেও এখনও অবধি মেসিদের সঙ্গে খেলেনি লুই সুয়ারেজ। নিষেধাজ্ঞার করণে বার্সার ‘বি’ টিমের হয়ে খেলছেন উরুগুয়ের তারকা। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে শিগগিরই মেসিদের সঙ্গে যোগ দেবেন সুয়ারেজ। আর্জেন্টাইন অধিনায়ক মেসি বলেছেন, ‘সুয়ারেজ স্কোয়াডে যোগ দিলে দল আরও শক্তিশালী হবে। এতে আমাদের দলে আরও বৈচিত্র্য তৈরি হবে।’ এই সপ্তাহে ‘বি’ টিমের হয়ে জোড়া গোল করেছেন সুয়ারেজ। যদিও বার্সার হয়ে এখনও প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে অভিষেক হয়নি তার। এদিকে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট খুইয়েছে বার্সা। মালাগার সঙ্গে গোলশূন্য ড্র করেছে কাতালানরা। তবে ঘুরে দাঁড়ানোর পক্ষেই মত দিয়েছেন মেসি। তাঁর মতে, শিগগিরই শিরোপা জেতার মতো ছন্দে ফিরবে দল।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে