,

সেনানায়েককে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

74216_Sri-Lankan-cricketer-Sachithra-Senanayakeসংশোধনকালে বোলিং অ্যাকশনে উন্নতি সাধিত হওয়ার দাবি করে নিষিদ্ধ ঘোষিত অফ স্পিনার স্বাচিত্রা সেনানায়েককে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দেয়া হয়েছে। গতকাল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এ খবর জানিয়েছে।

এসএলসির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে সেনানায়েক কাজ করেছে এবং ‘প্রভুত উন্নতি হয়েছে’ এবং নিজের বোলিং এ্যাকশন নিয়ে তার কোচদের সঙ্গে কাজ করছেন।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়মানুযায়ী পুনরায় এ বোলারের ক্রিকেটে ফেরার জন্য তাৎপর্যপুর্ণ পদক্ষেপ হিসেবে একই সময়ে আগামী মাসে শুরু হওয়া স্থানীয় মার্কেন্টাইল টুর্নামেন্টে এসএলসি তাকে খেলার অনুমতি দেবে।

আইসিসি নিয়মানুসারে নিজস্ব বোর্ডের অনুমোদনক্রমে এবং তত্ত্বাবধানে একজন সাময়িক নিষিদ্ধ ঘোষিত বোলার ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে।

গত মে মাসে শ্রীলঙ্কা দলের ইংল্যান্ড সফরকালে সেনানায়েকের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয় এবং পরীক্ষায় বোলিং করার সময় তার হাত ১৫ ডিগ্রির বেশি বাকিয়ে যাওয়া নিশ্চিত হওয়ার পর জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নিষিদ্ধ করা হয়।
নিষিদ্ধ হওয়ার আগে শ্রীলঙ্কার হয়ে ৩৭ ওয়ানডে খেলে ৪০ উইকেট শিকার করেন সেনানায়েকে। এ ছাড়া ১৭ টি-২০ ম্যচেও তিনি ১৮ উইকটে পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে